শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধ: আরাগচির হুঁশিয়ারি

শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধ: আরাগচির হুঁশিয়ারি

ফন্ট সাইজ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি আমাদের শত্রুদের জন্য বন্ধ। তিনি বলেন, পনেরো দিনের যুদ্ধের পর তারা (যুক্তরাষ্ট্র) এখন হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদের দ্বারস্থ হয়েছে। যারা গতকাল পর্যন্ত তাদের শত্রু ছিল, আজ তাদের কাছেই তারা সহায়তা চাইছে। আরাগচি আরও বলেন, তারা অন্য দেশগুলোর কাছে সাহায্য চাইছে যাতে প্রণালিটি খোলা থাকে। আমাদের দৃষ্টিতে প্রণালি খোলা আছে, তবে এটি আমাদের শত্রুদের জন্য বন্ধ। যারা আমাদের বিরুদ্ধে এই কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্যও বন্ধ। তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার মাধ্যমে এমন একটি যুদ্ধের সূচনা হয়েছে, যা শত্রুপক্ষ নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে শুরু করেছিল।
সূত্র: আল জাজিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন