অস্কার পেলেন যারা

অস্কার পেলেন যারা

ফন্ট সাইজ:

রোববার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান, এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি। সেরা ছবির শিরোপা জিতে নেয় পল টমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে। এর মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা চিত্রনাট্যের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। অন্যদিকে রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ সেরা অভিনেতা, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সংগীত ও সেরা মৌলিক চিত্রনাট্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে। এ ছাড়াও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, সেরা সাউন্ডে পুরস্কার পেয়েছে ‘এফ১’, সেরা ডকুমেন্টারি ফিচার শিরোনামে আছে ‘মিস্টার নোবডি এগেনস্ট পুতিন’, সেরা ভিজ্যুয়াল ইফেক্টসে জয়ী হয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, সেরা মৌলিক গান পেয়েছে গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স), সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘কেপপ ডেমন হান্টার্স’, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম ‘দ্য গার্ল হু ক্রাইড পার্লস’, আর সেরা কস্টিউম, মেকআপ ও প্রোডাকশন ডিজাইনে জয়ী হয়েছে ‘ফ্র্যাঙ্কেস্টাইন’।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন