গৌরীপুরে বলার বিল খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

গৌরীপুরে বলার বিল খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে বলার বিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সিধলা ইউনিয়নের বলার বিল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। সরকার দেশের বিভিন্ন স্থানে পানি ব্যবস্থাপনা উন্নয়নে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা সবাই সহযোগিতা করে খাল খননের কাজ শেষ করবো ইনশাআল্লাহ। কাজের মধ্যে যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাকে জানাবেন, আর কাউকে না।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী ভূমি অফিসার সুনন্দা সরকার প্রমা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবা শীষ কর্মকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, পৌর কৃষক দলের সভাপতি শাহী মুন্সি গৌরীপুর প্রমুখ। স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে। এছাড়াও কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন