ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস

ফন্ট সাইজ:

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নিয়োগ পেতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, কলেজসহ সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম থাকবে।

সোমবার শিক্ষামন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।


Ahsan habib

২ মাস আগে

Very Nice dicesion

Engr. Mostafa Kamal

২ মাস আগে

Good.

No name

২ মাস আগে

উত্তম সিদ্ধান্ত।

মন্তব্য করুন