ঢাকা–১৭ আসন: তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

ঢাকা–১৭ আসন: তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

ফন্ট সাইজ:

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী। তার সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রমের সুবিধার্থে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানী। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন তারেক রহমান। পরে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

হায়দার

২ মাস আগে

প্রধানমন্ত্রীর প্রতিপত্তি ব্যবহার করে যেন দানবে পরিণত না হয়। বাংলাদেশে এরকম পোস্ট ধারণকারী ব্যক্তিদের অতীত অভিজ্ঞতা সুখকর নয়।

মন্তব্য করুন