শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন এস এম এ ফায়েজ।
এর আগে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম এ ফায়েজ। দীর্ঘ ৬ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ছিলেন এস এম এ ফায়েজ।

Nasrul Islam Ripon
২ মাস আগেA nice Man