র্যাবের নতুন মহাপরিচালক হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিদ আহমেদ।
সেই সঙ্গে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বেও এসেছে পরিবর্তন।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পেয়েছেন এসবি প্রধানের দায়িত্ব। পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ হয়েছেন সিআইডি প্রধান।

সিরু
২ মাস আগেজঙ্গি রাজাকার, গুপ্ত রাজাকার আর জুলাই বাটপার মুক্ত প্রশাসন নিশ্চিত করতেই হবে, নতুবা দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব হবে না।