উত্তরায় রিকশাচালককে ‘হত্যার খবরে’ শপিং মলে ভাঙচুর, যা বলছে পুলিশ

ফন্ট সাইজ:

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর একটি শপিংমলে ভাঙচুর চালানো হয়েছে। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন রিকশাচালকেরা। তবে পুলিশ জানিয়েছে, কোনো রিকশাচালক নিহত হয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি, এটি গুজব হতে পারে।

উত্তরা–১৩ নম্বর সেক্টরের স্কয়ার শপিং মলের সামনে গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আর এই উত্তেজনা আজ সোমবারও রয়েছে। রিকশাচালকেরা সেখানে জড়ো হয়েছেন। বিপুল সংখ্যাক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এখন সেখানে পরিস্থিতি থমথমে।  ব্যাহত হচ্ছে যান চলাচল। 
এর আগে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, একটি শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে গতকাল রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ করা রিকশাচালকদের অভিযোগ, শপিং মলের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছে।
এমন খবর ছড়িয়ে পড়লে শত শত রিকশাচালক শপিং মলের সামনে জড়ো হন। শপিং মলে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর চালানো হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায় পুলিশ। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন