হরমুজ প্রণালিতে চীনের যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনা কম ৩ কারণে

হরমুজ প্রণালিতে চীনের যুদ্ধজাহাজ পাঠানোর সম্ভাবনা কম ৩ কারণে

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি আবার খুলে দিতে ট্রাম্পের সহায়তার আহ্বানের বিষয়ে চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হয়নি এখনও। আল জাজিরার সাংবাদিক ক্যাট্রিনা উ বলেন, আমার মনে হয় চীন যুদ্ধজাহাজ পাঠাবে বা সেখানে হস্তক্ষেপ করবে- এমন সম্ভাবনা খুবই কম। এর পেছনে তিনটি কারণ আছে। প্রথম কারণ হলো, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করার ইতিহাস নেই। আমরা গত বছরের শুল্কবিরোধে এটা দেখেছি। তখন ট্রাম্প চীনের ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বেইজিং তখন মূলত বলেছিল, ঠিক আছে। দুই দেশের মধ্যে সেই শুল্ক-সংঘাত আরও বাড়তে দিয়েছিল। দ্বিতীয়ত এই যুদ্ধের শুরু থেকেই চীন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপের বড় সমালোচক। তারা ধারাবাহিকভাবে উত্তেজনা কমানো এবং আবার আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে। তাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন বলে আসছেন যে শক্তি প্রয়োগ সমাধানের পথ নয়, তখন বেইজিং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে- এটা কল্পনা করা খুবই কঠিন।
তৃতীয়ত, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া চীনা পণ্যবাহী জাহাজের বিষয়ে কিছু রিপোর্ট আছে- যদিও সেগুলো এখনো নিশ্চিত নয়। ওইসব রিপোর্টে বলা হচ্ছে, চীনা জাহাজগুলো এখনো পার হতে দেয়া হচ্ছে। এর একটি কারণ হতে পারে, ইরানের সঙ্গে চীনের ভালো কার্যকর সম্পর্ক রয়েছে এবং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতাও হলো চীন। সুতরাং, যদি এটি সত্য হয়ে থাকে, তাহলে ট্রাম্প যেমন আশা করছেন, সেই অনুযায়ী চীনের হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর প্রেরণা আরও কমে যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন