পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকাল মিরপুরে শেষ ম্যাচে ১১ রানের হারের পর বাংলাদেশের একটি রিভিউ নিয়ে প্রশ্ন তুলেছে সালমান আলী আগারা। পাকিস্তানের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ রিভিউ নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এই রিভিউয়ের অনুমতি দেয়ায় অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পাকিস্তান।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে পাকিস্তানের যুক্তি, তাদের বিশ্বাস বাংলাদেশ বড় পর্দায় ডেলিভারিটির রিপ্লে দেখার পরই রিভিউয়ের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ নেয়া হয় কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে তাদের।
