৯৮তম অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

৯৮তম অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

ফন্ট সাইজ:

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারে এ বছর সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করে। একইসঙ্গে ছবিটির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।

স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। অনুষ্ঠানে উপস্থাপক ও কমেডিয়ান কোনান ও'ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। চলচ্চিত্রটিতে সমকালীন যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার নানা দিক ফুটে উঠেছে।

বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ এবং শ্বেতাঙ্গ আধিপত্যের মতো বিষয়গুলো এতে উঠে এসেছে। তবে গুরুতর বিষয়বস্তুকে বিনোদনধর্মী উপস্থাপনার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরেছেন নির্মাতা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন