হরমুজ প্রণালিতে জাহাজ পাঠানোর পরিকল্পনা নেই জাপানের

পার্লামেন্টে তাকাইচি

হরমুজ প্রণালিতে জাহাজ পাঠানোর পরিকল্পনা নেই জাপানের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি রক্ষায় মিত্র দেশগুলোর কাছে সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেশকে যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালি রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। এর জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন তার এমন কোনো পরিকল্পনা নেই। তিনি সংসদে বলেন, টোকিওর কোনো পরিকল্পনা নেই (হরমুজ প্রণালিতে) নৌযান পাঠানোর। তাকাইচি বলেন, আমরা কোনো এস্কর্ট জাহাজ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিইনি। আমরা যাচাই করছি জাপান স্বতন্ত্রভাবে কী করতে পারে এবং কী আইনগত সীমার মধ্যে করা সম্ভব। ওদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানাচ্ছেন এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষা করতে, যার মাধ্যমে বিশ্বের পঞ্চমাংশ তেল সরবরাহ হয়ে থাকে। কার্যত এই সরু প্রণালিতে অবরোধ চাপিয়ে দিয়েছে ইরান। তাকাইচি এ সপ্তাহে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসিতে ভ্রমণ করার আশা প্রকাশ করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন