রাজধানীর অলোকিতে তিন দিনব্যাপী বিশেষ এক্সপোতে বিনামূল্যে সহস্রাধিক মানুষকে পণ্য বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংস্থা- ‘পুনঃব্যবহার’। গত ১২ থেকে ১৪ই মার্চ আয়োজিত অনুষ্ঠানে পুনঃব্যবহার তাদের কার্যক্রম উপস্থাপন করে। এই তিনদিনে প্রায় ১ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের পণ্য বিতরণ করেছে পুনঃব্যবহার। এতে দর্শনার্থীরাও জানতে পারেন কীভাবে পুনঃব্যবহার জিনিস নতুন জীবনে ফিরে আসতে পারে এবং কীভাবে একটি ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করতে পারে। পুনঃব্যবহার তাদের উদ্যোগের অংশ হিসেবে দর্শনার্থীদের সামনে ‘Take what you need, donate what you can’ ধারণাটি তুলে ধরে। আগত দর্শনার্থীরা স্টল থেকে একটি প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি অনেকেই স্বেচ্ছায় অনুদান দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন। সংস্থাটির মূল লক্ষ্য অন্যের বাসায় পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস অন্যের প্রয়োজনে বা যাদের দরকার তাদের কাছে পৌঁছে দেয়া। পুনঃব্যবহার জানায়, তাদের লক্ষ্য মানুষের মধ্যে দায়িত্বশীল পুনঃব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যেখানে একজনের অতিরিক্ত জিনিস অন্য একজনের প্রয়োজন পূরণ করতে পারে।
বিনামূল্যে সহস্রাধিক মানুষকে পণ্য বিতরণ করলো ‘পুনঃব্যবহার’
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
