এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হলো মির্জা আব্বাসকে

এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হলো মির্জা আব্বাসকে

ফন্ট সাইজ:

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার এম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস ও একজন ব্যক্তিগত চিকিৎসক গেছেন। মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে বলে রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে নেয়ার জন্য এয়ার এম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপর তার মস্তিষ্কে দু’টি অস্ত্রোপচার করা হয়।

গত শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপি’র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। ওদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপি’র এই সিনিয়র নেতার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। গত শুক্রবার দুপুরে মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন