চবির সাবেক ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কাঁটাবনে অবস্থিত জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী (এনএপিডি)-এর অডিটোরিয়ামে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ও অ্যালামনাই সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হক, পার্বত্য খাগড়াছড়ির নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, নেত্রকোনা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহাম্মদ বখতিয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সফিকুল ইসলাম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোশাররফ হোসেন, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মুজিবুর রহমান, ইউএসটিসি এর অধ্যাপক ড. শাহাবুদ্দিন, দৈনিক যায়যায়দিনের সিওও এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু প্রমুখ
সভায় সংগঠনের সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি ও সংগঠনের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপি-কে ক্রেস্ট প্রদান করেন সাবেক চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ফজলুল হক, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সাঈদ আল নোমান এমপি এবং দৈনিক যায়যায়দিনের সিওও এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক স্বপন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে খাগড়াছড়ি, চট্টগ্রাম, নরসিংদী, জামালপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, ময়মনসিংহ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন