আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুর্নীতির কারণে এক প্রসিকিউটরের চাকরি চলে গেছে। অ্যাটর্নি জেনারেল অফিসেও এমন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অ্যাটর্নি জেনারেল অফিস আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে এমন হুঁশিয়ারি দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুর্নীতির কারণে এক প্রসিকিউটরের চাকরি চলে গেছে। চাকরিচ্যুত প্রসিকিউটর আইনজীবী হলে তার লাইসেন্স বাতিলে বার কাউন্সিলে পাঠাতাম। অ্যাটর্নি জেনারেল অফিসেও এমন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে নেমেছেন। ইতোমধ্যে তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালু করেছেন। এরপর কৃষক কার্ড চালু হবে। এসব কাজ করলে আমরা আরও এগিয়ে যাব। এসব কাজে কেউ দুর্নীতি করে সরকারকে পিছিয়ে দেয়ার কথা ভাবলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি আব্দুল জব্বার ভুঁইয়া ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ছাড়াও অ্যাটর্নি জেনারেল অফিসের ডিএজি ও এএজিবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্নীতির অভিযোগ পেলে চাকরিচ্যুত করা হবে: আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ৮ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
