জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশের একটি ভাড়া বাসা থেকে শারমিন জাহান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ৩টার দিকে ইসলামনগর এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। তার স্বামীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বাসা নিয়ে ভাড়া থাকতেন। তার মাথায় ক্ষত চিহ্ন ছিল। এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছে তার সহপাঠীরা। নিহতের স্বামী জানান, বেলা ৩টার মধ্যে তিনি বাসায় গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। পরে তিনি বাসার ভেতরে প্রবেশ করে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী এনাম মেডিকেলে অবস্থান করছেন।
ক্যাম্পাসের পাশে ভাড়া বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাংলারজমিন ডেস্ক
বাংলারজমিন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ৮ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
