‘ফুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রে দিনে স্বাস্থ্য সেবা, রাতে বসে মাদকের আসর’ শিরোনামে মানবজমিনে সংবাদ প্রকাশের পর নজরে আসে স্বাস্থ্য মন্ত্রনালয়ের। পরে পত্রিকার কপি ই-মেইলে পাঠিয়ে দেন ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে। পরিদর্শন শেষে এবং দ্রুত সময়ে প্রতিবেদন পাঠাতেও বলা হয়।
পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন উপ স্বাস্থ্য কেন্দ্রেটি অস্বাস্থ্যকর অবহেলিত স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ ও অবকাঠামোগত দুরবস্থা। সিভিল সার্জন ময়মনসিংহ ফয়সাল আহমেদ বলেন, উপ স্বাস্থ্য কেন্দ্রের এমন পরিবেশ দেখে আমি হতভাগ, স্বাস্থ্য কেন্দ্রের নামে ১ একর ১৭ শতক জমি গেলো কোথায়, এখানে আমলা এবং রাজনৈতিক প্রভাব আছে বলে আমি মনে করি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে জায়গা জমির বিষয়ে এরই মধ্যে কিছু জায়গার সন্ধান পাওয়া গেছে। প্রাথমিক ভাবে চারতলা ভবনের প্রস্তাব পাঠানো হয়ছে, আশা করি অতি দ্রুত বাস্তবায়ন হবে।
স্থানীয় আব্দুল মান্নান বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা ধ্বংস করে ফেলেছে, সেখানে এত দ্রুত স্বাস্থ্য উপ কেন্দ্রে তদন্ত হবে, ব্যবস্থা নেয়া হলো আমি অভাগ হয়ে গেছি। তবে বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষার প্রতি যে গুরুত্ব দিয়েছে আশা করি আমরা ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারি। একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাক্তার উপস্থিতি কম দেখতে পেয়ে সিভিল সার্জন বলেন এখানে তাহলে ডাক্তার বেশি হয়ে গেছে, এদের সরিয়ে হালুয়াঘাট বা হাওয়র এলাকায় পাঠানোর ব্যবস্থা করা দরকার।
মানবজমিনে সংবাদ প্রকাশ
ফুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন, বহুতল ভবনের প্রস্তাব
ময়মনসিংহ প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
