গাজীপুরে ড্রাম্প ট্রাক চাপায় যুবক নিহত

ফন্ট সাইজ:

গাজীপুরের কালিয়াকৈরে ফসলি জমির মাটি কাটার সময়ে ড্রাম্প ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম স্থানীয় লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মাজুখান এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল। মাসুদ ট্রাকের সিরিয়াল মাস্টার ছিল। মাটি ভর্তি ড্রাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন