নীলফামারী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম

ফন্ট সাইজ:

নীলফামারী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রব্বু ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন। জেলা কমিটির সাবেক সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এজন্য তার পদে স্থলাভিষিক্ত হলেন রবিউল আলম। গত ১৪ মার্চ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। রবিউল আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তার এ পদায়নে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন