বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী

ফন্ট সাইজ:

পাহাড়ের সাধারণ মানুষের চিকিৎসার মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড এর ৭ ফিল্ড এম্বুলেন্স এর পক্ষ হতে জেলা ও উপজেলাগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছে। এতে দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণ চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় রমজান মাসেই অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং রোগীদের আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কার্যক্রম চলমান রেখেছে। রোববার মেডিকেল ক্যাম্পেইনে দেখা যায়, জেলা সদরসহ আশেপাশের প্রায় শতাধিক রোগীদের চিকিৎসা সেবা নিতে এসেছেন। এছাড়া বান্দরবানের বসবাসরত গরীব অসহায় জটিল রোগীর আবেদন প্রেক্ষিতে রোগীদের অনুদান প্রধান করা হয়।
চিকিৎসা নিতে আশা একজন জানান, নিজের মেয়ের অসুস্থতার জন্য তিনি চিকিৎসা সেবা নিতে এসেছেন। এখানে চিকিৎসার মান ভালো হওয়ার কারনে প্রায় সময় চিকিৎসা নেয়া হয়। এ বিষয়ে ডা. আবু সায়েম বলেন, শান্তি ও সম্প্রীতির কর্মসূচির আওতায় সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার চিকিৎসা সেবা এবং আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে ৭ ফিল্ড এম্বুলেন্স। তিনি বলেন,আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি, আর্থিক সহায়তাও প্রদান করে আসছি। ভবিষ্যতেও সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে। প্রসঙ্গত, এখানে সার্জিক্যাল, গাইনি, মেডিসিন, চর্ম, নাক, কান, গলা, অর্থোপেডিকসসহ বেশ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের বিনামূল্যে চেকাপ, ব্যাবস্থা পত্র প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করে থাকেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন