সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় আরজিনা খাতুন (৪০) নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত আরজিনা খাতুন একই উপজেলার দূর্গানগর ইউনিয়নের ভৈরব গ্রামের আবুল কালামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, আরজিনা খাতুন অটোভ্যানে উল্লাপাড়া পৌর শহরের দিকে যাচ্ছিল। কিন্তু বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা আরজিনা খাতুন ছিঁটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে পুলিশ পৌঁছার আগেই চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ হস্তান্তরে আইনগত প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
