সিলেট বিভাগের সার্বিক উন্নয়নের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম। সিলেট সার্কিট হাউসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী) হুমায়ুন কবিরের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। সিলেট বিভাগ গণদাবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পুণ্যভূমি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো এবং পর্যটন খাতের উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু দাবি তুলে ধরা হয়। স্মারকলিপি প্রদানকালে গণদাবি ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণকালে উপদেষ্টা হুমায়ুন কবির ধৈর্য সহকারে নেতৃবৃন্দের কথা শোনেন এবং সিলেটের উন্নয়নে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
সিলেটের উন্নয়নে ‘গণদাবি ফোরাম’-এর স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
