মৌলভীবাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)’র উদ্যোগে মানববন্ধন হয়েছে। মৌলভীবাজার সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির মানবিক সহায়তার টিম লিডার হোসাইন আহমদ ও তার বন্ধু নাজমুল হোসাইনের ওপর সন্ত্রাসী মামুন কর্তৃক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল দুপুরে শহরের চৌমুহনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সমাজকর্মী শাহ উসমান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- এডভোকেট মো. আবু তাহের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, হাওর রক্ষা আন্দোলনের নেতা খছরু চৌধুরী, ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী, ফাহাদ আলম, ব্যাংকার ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, সমাজকর্মী নাজমুল ইসলাম খান, মোবাশি^র হাসান, সোহেল আহমদ, আকতার আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ফুরকান নাসরুল্লাহ, জাকারিয়া আহমদ জাকির, সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কামরুল হাসান, মোস্তফা বক্স, কামরান চৌধুরী, সিরাজুল ইসলাম, আব্দুস সুবহান দেওয়ান, মুজিবুর রহমান জসনু, আবুল হায়াত ফরহাদ, আবুল হাসনাত গানিম, মো. রেজাউল ইসলাম রাফি, ফয়ছল আহমদ শাহী, মাহবুবুর রহমান ইয়ামিম, আশরাফুল ইসলাম তানভীর, রেদওয়ান আহমদ ছামী, জাবেদ আহমদ, রাফিদ আহমদ রাফি, শেখ তামজিদ হোসেন অভি, শিহাব আহমদ, নায়েব খান, শাহ গৌসুল হোসেন শাকি, দুরুদ আলী তালুকদারসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, ১১ই মার্চ রাত ১২টা ১৫ মিনিটের দিকে হোসাইন আহমদ নিজ প্রাইভেট গাড়িতে গ্যাস নেয়ার জন্য জগন্নাথপুরস্থ মাজ সিএনজি ফিলিং স্টেশনে সিরিয়ালের অপেক্ষা করছিলেন। এমতাবস্থায় সিরিয়ালে রেখেই পেছন থেকে দুইটি সিএনজি সামনে চলে গেলে তারা পাম্পের লোকদের জিজ্ঞাসাবাদ করলে সন্ত্রাসী মামুন কোনো কারণ ছাড়াই তাদের ওপর আক্রমণ চালায়। স্থানীয় লোকজন হোসাইন আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় সন্ত্রাসী মামুনকে আসামি করে মামলা হয়েছে। মানববন্ধনে সন্ত্রাসী মামুন ও তার সহযোগীদের শাস্তি দাবি জানিয়েছেন বক্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন