জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ

মৌলভীবাজারে রেস্টুরেন্ট সিলগালা অন্য দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফন্ট সাইজ:

মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের নিউ সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারের কারণে এ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। বারবার সতর্ক করার পরও যারা এ ধরনের অপকর্ম করছেন, ভোক্তাদেরকে জেনে-শুনে বিষাক্ত দ্রব্য খাওয়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর- এমনটি জানিয়েছেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। তিনি জানান, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য। যা খাদ্য উৎপাদনে ব্যবহার, খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। হাইড্রোজযুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। এদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার বিসিকে পচা টমেটো দিয়ে সস এবং পোকাযুক্ত সাতকড়া দিয়ে আচার তৈরির অপরাধে স্টার এগ্রোকে ৫০ হাজার এবং হ্যালো ফ্রেশকে ৬০ হাজার টাকা- এ দুই প্রতিষ্ঠানে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন