বরাবরের মতো ঈদে বিশেষ ‘ব্যান্ড শো’ নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এ আয়োজনে এক পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অন্য পর্বে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। ব্যান্ডগুলো দু’টি করে গান পরিবেশন করবে। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ব্যান্ড শো অনুষ্ঠিত হবে।
ঈদে বিটিভিতে ‘ব্যান্ড শো’
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
