সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ২৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সফরকারীদের রান তাড়ায় প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। লিটন কুমার দাসের ক্যাচ বানিয়ে টাইগার পেসার ফেরান সাহিবজাদা ফারহানকে (৬)। পরের ওভারে আক্রমণে এসে মাজ সাদাকাতকে রানের খাতা না খুলতে দিয়েই ফেরালেন নাহিদ রানা।
২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১২ রান।
