ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি রোববার ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় প্রথমবারের মতো কৌশলগত কঠিন জ্বালানিভিত্তিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এ খবর দিয়েছে তাসনিম নিউজ।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিজ ৪ এর অংশ হিসেবে রোববার ইসরাইলের বিরুদ্ধে ৫৪তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হামলায় দুই টন ওয়ারহেড বহনে সক্ষম অতিভারী খোররামশাহ ক্ষেপণাস্ত্র ছাড়াও খায়বার শেকান, কদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসি জানায়, সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করে এমন সব কেন্দ্র লক্ষ্য করা হয়েছে, যেগুলো ইসরাইলের আকাশভিত্তিক সামরিক অভিযানের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে।
বাহিনীটির দাবি, ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাবাহিনীর সমাবেশস্থলগুলো অধিকৃত ভূখণ্ডের ভেতরেই সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

Aryan
২ মাস আগেgood