দায়িত্ব বেড়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় (পলিসি ও স্ট্র্যাটেজি) থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। নতুন দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪শে ফেব্রুয়ারি ও ৪ঠা মার্চ পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের দায়িত্ব/দফতর বণ্টন/পুনঃবণ্টন হয়। এর পর প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডা. জাহেদের দায়িত্ব পুনঃবণ্টন হয়। আগের দুটি প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডা. জাহেদ উর রহমান।
নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ৬ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Kabir
২ মাস আগেপ্রধানমন্ত্রী মহোদয় সঠিক মানুষটিকে সঠিক জায়গায় নিয়োগ করিয়াছেন ।অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।