সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
গালফ নিউজের খবরে বলা হয়, এক জরুরি নিরাপত্তা সতর্কতামূলক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে । মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
তবে চলমান মিসাইল ও ড্রোন হুমকির কারণে সৌদি আকাশপথে প্রায়ই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সম্ভাব্য দেরি বা ফ্লাইট বাতিলের বিষয়ে সরাসরি তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, যারা সৌদি আরবে থাকার সিদ্ধান্ত নেবেন তারা নিজের বাড়িতে বা কাছাকাছি কোনো নিরাপদ ভবনে নিরাপদ স্থান চিহ্নিত করুন। খাবার, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জাম মজুত রাখুন।
মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ৩ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Andalib
২ মাস আগেআমেরিকা ও ইসরাইলের বন্ধু, মুসলমানদের শত্রু আরব দেশগুলোর ধ্বংস কামনা করছি। ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে মুসলমানদের নতুন জাগরণ ঘটুক।