সিটির হোঁচটে শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল

সিটির হোঁচটে শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগের এখনও বেশ কিছুটা পথ বাকি। এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও, আন্দাজ করা যাচ্ছে ঠিকই। শনিবার এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে চূড়ার অবস্থানটা আরও পোক্ত করে আর্সেনাল। রাতের পরের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে ম্যানচেস্টার সিটির ১-১ গোলের ড্রয়ের খবর গানারদের জন্য সুখবরই বটে। এক ম্যাচে বেশি খেলে সিটিজেনদের (৬১) চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল (৭০)।

এদিন ইতিহাসের পাতায় নিজের নাম লেখে দেন গানারদের ১৬ বছর ৭৩ দিন বয়সী ম্যাক্স ডাউম্যান। যোগ করা সপ্তম মিনিটে গোল করে প্রিমিয়ার লীগের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন এ ইংলিশ মিডফিল্ডার। ১৬ বছর ২৭০ দিন বয়সে গোল করে এতদিন রেকর্ডটির মালিক ছিলেন জেমস ভন। ২০০৫-এর এপ্রিলে এভারটনের হয়ে রেকর্ডটি গড়েন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন