স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে বড় জয়ে চূড়ায় থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১-এ নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে ৪-১ গোলের জয়ের ম্যাচে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় আর্দা গুলেরের নিজেদের অর্ধ থেকে করা গোলটি। ৬৮ মিটার দূর থেকে সফরকারী এলচের জাল কাঁপিয়ে এখন টক অব দ্য টাউন এ তুর্কিশ মিডফিল্ডার।
লা লিগার ইতিহাসে এখন যৌথভাবে সবচেয়ে দূর থেকে করা গোল এখন এটিই। ২০০৪-এ নুমানসিয়ার হয়ে আন্তোনিও জোসে সেভিয়ার বিপক্ষে একই দূরত্ব থেকে গোল করেন। এছাড়া, ১৯৯৫-এর পর অল হোয়াইটদের কেউ এই প্রথম নিজেদের অর্ধ থেকে লীগে গোল পেলেন।
