চতুর্থ উইকেটের জুটিতে বড় হচ্ছে দলীয় সংগ্রহ। লিটন ও তাওহীদ হৃদয়ের জুটি থেকে যোগ হয়েছে ৬০ রান। তাতে দলীয় সংগ্রহ পেরিয়েছে আড়াইশ। ৪৬ বলে ৩৮ রান এসেছে লিটনের ব্যাট থেকে। হৃদয়ের অবদান ৩০ বলে ২৭ রান।
৪৫.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৫৫।
তানজিদের সেঞ্চুরি, দলীয় দুইশ’র কাছে বাংলাদেশ
অবশেষে ব্যক্তিগত শতক তুলে নিলেন তানজিদ হাসান তামিম। ছক্কা হাঁকিয়েই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন টাইগার ওপেনার। ৯৮ বলে ৭ ছক্কা ও ৬ চারে তানজিদের ব্যাট থেকে এসেছে ১০০ রান। আরেক প্রান্তে ৭ রানে তাকে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস।
৩৩.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৯ রান।
দলীয় শতরান পেরিয়ে ভাঙলো উদ্বোধনী জুটি
দলীয় ১০৫ রানে ফিরলেন সাইফ হাসান। টাইগার ওপেনারের ব্যাট থেকে এসেছে ৫৫ বলে ৩৬ রান। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। আরেক প্রান্তে রান করে যাচ্ছেন তানজিদ। ৫৮ বলে ৭১ রান করেছেন তিনি।
২০.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান।
দুর্দান্ত ফিফটি তানজিদের
৪৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ব্যক্তিগত ফিফটি পূরণ করলেন তানজিদ হাসান তামিম। এ ইনিংস খেলার পথেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এ টাইগার ওপেনার। ৪৮ বলে ৩১ রানে অপর প্রান্তে আছেন সাইফ হাসান।
১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৭ রান।
উদ্বোধনী জুটিতে ৫০ ছাড়ালো বাংলাদেশ
উদ্বোধনী জুটিতে ভিত গেড়েছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সাইফ কিছুটা দেখেশুনে খেলছেন, অন্যদিকে হাত খুলেছেন তানজিদ। ২৯ বলে ২ চারে ১৮ রান এসেছে সাইফের ব্যাট থেকে। ওদিকে ৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান তানজিদের।
১৪.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশে
আপাতত ১-১ সমতা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ মিরপুরে মুখোমুখি হলো বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে টসে হেরে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সালমান আলী আগা। তবে দ্বিতীয় ম্যাচের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে। সময় যতো গড়াবে, বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আলি আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিনস শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।
