অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

ফন্ট সাইজ:

চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা অস্কারের এবারের আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে পারছেন না সিনেমাটির ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি হিন্দকে উদ্ধারে সাহায্যের চেষ্টা করেন।

সামাজিক মাধ্যমে মোতাজ জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন