ইরানের অভিযোগ, তাদের ফাঁসাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ ড্রোন ব্যবহার করছে। এই অঞ্চলে হামলা চালাচ্ছে। আর এর দায় তেহরানের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ। তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের ‘বিবাদ ও বিভেদ সৃষ্টি’ করাই মূল্য লক্ষ্য বলেও বিবৃতিতে বলা হয়।
ইরানের অভিযোগ
তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৫ মার্চ (রবিবার), ২০২৬, ৯ঃ০০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
