নরসিংদীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নরসিংদীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

ফন্ট সাইজ:

নরসিংদীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার চৌয়ালা এলাকায় নিজ বাসভবনে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ রাশেদুল হাসান রিন্টুর ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় তার পিতা মরহুম আবদুল মতিন মোল্লার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। কয়েক হাজার লোকের উপস্থিতিতে ইফতারও দোয়া মাহফিল সম্পূর্ণ করা হয়। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এ বছরও ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন রাশেদুল হাসান রিন্টু। ইফতার ও দোয়া মাহফিলে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকবৃন্দ, জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন