না ফেরার দেশে সাবেক তারকা অ্যাথলেট শামীমা সাত্তার মিমু

না ফেরার দেশে সাবেক তারকা অ্যাথলেট শামীমা সাত্তার মিমু

ফন্ট সাইজ:

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমু আর নেই। গতকাল রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, মিমু দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন।

শামীমা সাত্তার মিমু ছিলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের অ্যাথলেটিকস ট্র্যাকের অন্যতম সফল মুখ। বিশেষ করে হাইজাম্প ইভেন্টে তিনি দীর্ঘ সময় একক আধিপত্য বজায় রেখেছিলেন। অ্যাথলেটিকসে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’ লাভ করেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। দিনাজপুর বিকেএসপি গড়ে তোলার পেছনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। এছাড়া তিনি অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং অ্যাথলেটিকস জাজ হিসেবেও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।
ব্যক্তিজীবনে শামীমা সাত্তার মিমু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খালাতো বোন। তবে দীর্ঘ ক্রীড়া জীবনে তিনি সবসময় নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। তার মৃত্যুতে বিকেএসপি, অ্যাথলেটিকস ও আর্চারি ফেডারেশন এবং বাফুফেইসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন