ব্রিয়ানস্কে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বৃটেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপিএ জানায়, রাশিয়ার ব্রিয়ানস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, ব্রিয়ানস্কে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বৃটেন ও ফ্রান্সকে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃটেন ও ফ্রান্সের বিশেষজ্ঞদের সহায়তা এবং কিয়েভে গোয়েন্দা তথ্য সরবরাহ ছাড়া ব্রিয়ানস্কে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব হতো না। এতে আরও বলা হয়, লন্ডন ও প্যারিস যদি কিয়েভ সরকারের যুদ্ধাপরাধে অংশ নেয়া অব্যাহত রাখে, তাহলে সশস্ত্র সংঘাতের ধ্বংসাত্মক পরিণতি এবং উত্তেজনা বৃদ্ধির দায় ইউরোপের রাজধানীগুলোকেই বহন করতে হবে। উল্লেখ্য, ১০ই মার্চ সন্ধ্যায় ব্রিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হন এবং আরও ৪০ জনের বেশি আহত হন।
বৃটেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করেছে রাশিয়া
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৪ মার্চ (শনিবার), ২০২৬, ৫ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
