কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ZAKER HOSSAIN
২ মাস আগেআওয়ামিলীগের দুঃশাসনে গুম খুন লুটপাট নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি এই ভারতীয় রাজাকার। তরতাজা তরুণদের রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি এমতাবস্থায় এরা আওয়ামীলীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে ইনিয়ে বিনিয়ে কথা বলে। জুলাই গণহত্যার দৃষ্টি অন্যদিকে ফেরাতে এরা কথায় কথায় একাত্তরকে নিয়ে আসে। জুলাই গণহত্যা সম্পর্কে এই কুলাঙ্গার নিরব।