মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
বbp

মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

ফন্ট সাইজ:

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


ZAKER HOSSAIN

২ মাস আগে

আওয়ামিলীগের দুঃশাসনে গুম খুন লুটপাট নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি এই ভারতীয় রাজাকার। তরতাজা তরুণদের রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি এমতাবস্থায় এরা আওয়ামীলীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে ইনিয়ে বিনিয়ে কথা বলে। জুলাই গণহত্যার দৃষ্টি অন্যদিকে ফেরাতে এরা কথায় কথায় একাত্তরকে নিয়ে আসে। জুলাই গণহত্যা সম্পর্কে এই কুলাঙ্গার নিরব।

Harun-Al-Rashid

২ মাস আগে

He melted by a mild heat of politics but his lady boss fascist Hasina roasted millions of opposition activists in ghom ghar, cross fire, encounter and false cases for 17 years. The self decleared senior journalist was not seen to say ' uff'- julum to innocents. Redicule!

Haider Ali

২ মাস আগে

একজন প্রভাবশালী সাংবাদিক..... কিন্তু অজানা কারণে দীর্ঘ ১৭ বছর উনি শীতঘুমে কাটিয়ে দিয়েছেন, ঘুম ভাঙলো ২৪ শে অগাস্ট এর পরে।

মোহাম্মাদ সিসকো

২ মাস আগে

সময়ের সাহসী সন্তান আনিস আলমগীর । অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো ॥

Fazal

২ মাস আগে

Since when is he a journalist??!!

মোঃ আনিছুর রহমান

২ মাস আগে

স্বৈরাচার ইউনূস গংদের কবলে পড়ে শ্রদ্ধেয় সাংবাদিক আনিস আলমগীর জেল খেটেছেন। অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানি করার জন্য ওদের বিরুদ্ধে মামলা করা হোক।

এদেশের নাগরিক

২ মাস আগে

আমরা এই দিনটাকে 'দালাল মুক্তি দিবস' হিসেবে পালন করতে পারি?

মন্তব্য করুন