ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র-ইসরাইলের-ইরান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২,৫০০ জন সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ 'ইউএসএস ত্রিপোলি'র মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে, জরুরি পরিস্থিতির মোকাবিলা করা অথবা ইরানের ভূখণ্ডের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেয়ার লক্ষ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

Jalal Ahmed

২ মাস আগে

I don't understand how Americans accept this.

মোঃ আনিছুর রহমান

২ মাস আগে

মরতে আসছে মার্কিন সেনা। আমেরিকার জনগণের উচিত ডোনাল্ড ট্রাম্প এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা । বিশ্বব্যাপী অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে তৃতীয় বিশ্ব যুদ্ধের পাঁয়তারা করছে ডোনাল্ড ট্রাম্প।

Badsha Wazed Ali

২ মাস আগে

War is not a solution. Iran should accept the proposal of the UNO for stopping atomic weapons. The USA started attacking Iran first. They killed about 150 schoolgirls without any reason. For this war, the price of oil is increasing rapidly. It is very difficult for a poor country like Bangladesh to bear the impact. Stop the war and save humanity.

মন্তব্য করুন