ভারতের আলোচিত ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-এর সাবেক প্রতিযোগী অনুরাগ ডোভালের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আত্মহত্যা চেষ্টার পর কিছুটা স্থিতিশীল থাকলেও জটিলতা দেখা দেওয়ায় বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আজ শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে তার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানিয়েছেন। রোহিত লিখেছেন, সকাল পর্যন্ত অনুরাগের অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু দুর্ঘটনায় ফুসফুস আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে। পরে চিকিৎসকেরা তার তীব্র নিউমোনিয়া ধরা পড়েছে বলে জানিয়েছেন। রোহিত আরও জানান, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন অনুরাগ। ভক্তদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধও করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়েন অনুরাগ ডোভাল। লাইভ চলাকালেই তিনি আবেগঘন কিছু মন্তব্য করেছিলেন। একপর্যায়ে মায়ের উদ্দেশে বলেন, পরের জন্মে যদি আসি, শুধু একটু ভালোবাসা দিও। এরপরই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। পরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এর আগে ইউটিউবে প্রকাশ করা এক ভিডিওতে পারিবারিক দ্বন্দ্বের কারণে মানসিক চাপে থাকার কথাও জানিয়েছিলেন অনুরাগ।
লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ‘বিগ বস’ তারকার, শারীরিক অবস্থার অবনতি
বিনোদন ডেস্ক
বিনোদন
২ মাস আগে
১৪ মার্চ (শনিবার), ২০২৬, ২ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
