খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

ফন্ট সাইজ:

রাজধানী খিলগাঁওয়ে নাগদারপাড় এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শাহরুজ ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সে খিলগাঁওয়ের বনশ্রী ১০ নম্বর রোডের বাসিন্দা সামসুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে খিলগাঁও থানার এসআই মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ‘শাহরুজ ইসলাম রাত সাড়ে ৯টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন