নেত্রকোনার পৃথক স্থানে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুর্গাপুরে এক যুবক ও খালিয়াজুরিতে এক কৃষক বজ্রপাতে মারা যান।
দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, আকাশ মিয়া শুক্রবার দুপুরে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে ধানখেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, তাকে হাসপাতালে আনলে পরীক্ষা নিরীক্ষার করে মৃত পাই। বজ্রপাতে মৃত্যুর লক্ষণ ওই ব্যক্তির শরীরে পাওয়া গেছে।
এদিকে জেলার খালিয়াজুরী উপজেলার পাঙ্গাসিয়া হাওড়ে শুক্রবার বিকালে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুদিন সরকার (৪৩)।
স্থানীয়রা জানায়, খালিয়াজুরী উপজেলা চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওর থেকে গরুকে ঘাস খাওয়ানো শেষে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার বজ্রপাতে ঘটনাস্থল গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় সুদিন সরকারকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বজ্রপাতে দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৪ মার্চ (শনিবার), ২০২৬, ৯ঃ৩৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
