কর্মীদের জন্য নির্ধারিত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফের চাঁদা জমা না দেওয়ায় ২০২৫ সালে মালয়েশিয়ায় ২ হাজার ২০০-এর বেশি কোম্পানি পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশটির দি স্টার, অনলাইন, দ্য এজ ও মালয় মেইল ইপিএফের বরাতে জানিয়েছে, ১৯৯১ সালের ইপিএফ আইনের ধারা ৩৯ অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ হাজার ৩৩২ জন কোম্পানি পরিচালককে দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইপিএফ এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরে আইনগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কোম্পানি পরিচালক ও নিয়োগকর্তাদের বিরুদ্ধে ৩ হাজার ৫৩০টি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে এবং ৬ হাজার ১১টি ফৌজদারি মামলার কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মীদের করা ২১ হাজার ২৯টি অভিযোগের ভিত্তিতে বকেয়া সংক্রান্ত ৮ হাজার ৮৬৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। তবে এখনও ১২ হাজারের বেশি অভিযোগ তদন্তাধীন রয়েছে।
ইপিএফের প্রধান পরিচালন কর্মকর্তা সাযালিজা জয়নুদ্দিনের বরাতে দেশটির প্রধানসারির গণমাধ্যমগুলো লিখেছে, আইন অনুযায়ী নিয়োগকর্তাদের কর্মীদের ইপিএফ চাঁদা পরিশোধ করা বাধ্যতামূলক এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছেন, “আমাদের প্রয়োগকারী দল নিয়মিতভাবে নিয়োগকর্তাদের তদারকি করে যাতে সঠিকভাবে এবং সময়মতো চাঁদা পরিশোধ করা হয়। সময়মতো চাঁদা প্রদান শুধু কর্মীদের অধিকার সুরক্ষাই নিশ্চিত করে না, বরং তাদের অবসর সঞ্চয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ইপিএফ কর্মীদের নিজ নিজ অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে এবং নিয়োগকর্তাদের সময়মতো চাঁদা পরিশোধ নিশ্চিত করতে আই-একাউন (i-Akaun) প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে দেশটির কর্মীদের জন্য নির্ধারিত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)।
ইপিএফের অর্থ জমা দিতে ব্যর্থ
দুই হাজারের বেশি কোম্পানি পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
অনলাইন
২ মাস আগে
১৪ মার্চ (শনিবার), ২০২৬, ৯ঃ০৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
