মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গত কয়েক দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে চতুর্থবার কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার আরাগচি ফোন করেন জয়শঙ্করকে। মার্কিন-ইসরাইলি হামলার পর ইরানের অবস্থান সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবহিত করেন এবং ব্রিকস দেশগুলোর কাছ থেকে সমর্থনের আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকট এবং বৃহত্তর ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুইজনের মধ্যে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। তেহরান বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্রিকস দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ভারত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছে।
ইরানের এক সংবাদমাধ্যমের মতে, আরাগচি জয়শঙ্করকে মার্কিন ও ইসরাইলি আক্রমণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি ইরানের “আত্মরক্ষার বৈধ অধিকার” প্রয়োগের দৃঢ় সংকল্পের ওপরও জোর দিয়েছেন।
২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চতুর্থ দফায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
জয়শঙ্করকে ফোন আরাগচির
ব্রিকসের সমর্থন চেয়েছে ইরান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ মাস আগে
১৪ মার্চ (শনিবার), ২০২৬, ৮ঃ৫১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
