দেশভাগ চর্চা: ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ

মেলায় পাঠ উন্মোচন

দেশভাগ চর্চা: ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ

ফন্ট সাইজ:

সম্প্রতি মেলায় প্রকাশিত হয়েছে উপমহাদেশের ৪৭ ট্র্যাজেডি, দেশভাগ নিয়ে ভিন্ন আঙ্গিক ও অন্য আলোয় দেখা প্রবন্ধ-গদ্য গ্রন্থ সৈয়দ রিয়াজুর রশীদের ‘দেশভাগ চর্চা: ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ’। এতে বিবৃত হয়েছে রবীন্দ্রনাথ ও দেশভাগ, দেশভাগের সকাল-বিকাল, দেশভাগ ও উত্তরবঙ্গ, দেশভাগ যশোহর রোড ও ১৯৭১, দেশভাগ পাঞ্জাব ও ট্রমাটিক মান্টো, দেশভাগ ও ইলিয়াসের চশমা, উত্তম-সুচিত্রা দেশভাগ ও চলচ্চিত্র বিষয়ক অধ্যায়সমূহ। দেশভাগের নামে ভারতবর্ষের ইতিহাসে ১৯৪৭ ঘিরে যে ঘূর্ণাবর্ত তছনছ করে দিয়েছে কোটি মানুষের জীবন, যেভাবে উল্টেপাল্টে গেছে, সেই অতীত সময় ও পরম্পরা, ত্রিপার্শ্ব কাঁচের ভেতর দিয়ে শব্দের ক্যানভাসে দৃশ্যমান করে তুলেছেন সৈয়দ রিয়াজুর রশীদ তার প্রকাশিত গ্রন্থে। বইটি পাওয়া যাবে বইমেলাকালীন সোহরাওয়ার্দী ময়দানে পুণ্ড্র প্রকাশনের ৪০৬ নং স্টলে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন