যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা হলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস খাতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এএফপি এ খবর জানিয়েছে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া’র একজন মুখপাত্র বলেন, ইরানের জ্বালানি অবকাঠামো ও বন্দরগুলোর ওপর সামান্যতম হামলাও হলে আমরা পুরো অঞ্চলের তেল ও গ্যাসে আগুন লাগিয়ে দেবো।
ইরানের হুঁশিয়ারি: জ্বালানি স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলের তেল-গ্যাসে আগুন জ্বলবে
মানবজমিন ডেস্ক
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
