চোট নিয়ে হাসপাতালে হুসাইন তালাত

চোট নিয়ে হাসপাতালে হুসাইন তালাত

ফন্ট সাইজ:

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় গুরুতর আহত হন পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত। তাৎক্ষণিকভাবে মাঠের ভেতর অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। গতকাল ঘটনার পর মানবজমিনকে বিসিবি’র চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী হাসপাতালে তালাতকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তানের বোলিংয়ের ষষ্ঠ ওভারের সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান হুসাইন তালাত। মোহাম্মদ ওয়াসিমের করা ওভারের দ্বিতীয় বলে ফ্লিক করেন লিটন। চার আটকানোর জন্য বলের পিছু নেন তালাত। তবে বাউন্ডারি আটকাতে পারেননি। বল আটকাতে গিয়ে তিনি শরীরের নিচের অংশে বা কোমরের দিকে তীব্র আঘাত পান। আঘাতের তীব্রতায় তিনি মাঠেই লুটিয়ে পড়েন। তার যন্ত্রণাকাতর অবস্থা দেখে দুই দলের ফিজিও ও মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। স্টেডিয়ামের গেটে অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন