ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ইভা আক্তার নামে সাড়ে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরা নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইভা নিঝুরী গুচ্ছগ্রামের মানিক ফকিরের মেয়ে ও নিঝুরী মারকাজুল উলুম মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, ইভা অটোরিকশায় চাচির সঙ্গে চাচার শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটি ডাম্পট্রাক আসতে দেখে অটোরিকশাটি হঠাৎ থামানো হয়। এসময় ইভা রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তার মাথা ও ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিল্লাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকায় গাড়ি চাপায় শিশু নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
